সুপারিনটেনডেন্টের বাণী

মোঃ গোলাম কিবরিয়া বিন নূরী
এম. এম ( বি.এ.অনার্স) এম. এ
তালাইমারী দারুল উলুম দাখিল মাদরাসা
সকল প্রশংসা মহান আল্লাহ তা’আলার যিনি আমাদেরকে ঐশী আলোয় আলোকিত করে দীন ইসলামের সেবা করার সুযোগ দিয়েছেন ( আলহামদুলিল্লাহ)। দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করে তাঁদের রুহের পরকালীন কল্যাণ কামনা করছি যাঁদের মেধা, আর্থিক সহায়তা, অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় পরিবেশ ও এলাকার সাধারণ জনগণের চাহিদায় যুগোপযোগী ইসলামী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান অত্র তালাইমারী দারুল উলুম দাখিল মাদরাসার যাত্রা শুরু হয়েছে ( আল্লাহুম্মাগফিরলাহুম ওয়ার হামহুমা)।
অত্র মাদরাসা সর্বদা যুগের চাহিদা ও সময়ের দাবির সাথে সমন্বয় সাধন করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকে। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির যুগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ডায়নামিক ওয়েবসাইট থাকা খুবই জরুরী। এরই ধারাবাহিকতায় একবিংশ শতাব্দীর ডিজিটাল বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে তালাইমারী দারুল উলুম দাখিল মাদরাসার নিজস্ব ডায়নামিক ওয়েবসাইট নতুন আঙ্গিকে চালু করতে যাচ্ছি, যা মাদরাসার আধুনিকতায় একধাপ এগিয়ে যাবে। মহান আল্লাহর অশেষ কৃপায় ওয়েবসাইট নতুন আঙ্গিকে চালু করতে পেরে আমরা আনন্দিত। মাদরাসার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ ওয়েবসাইট ব্রাউজ করে প্রয়োজনীয় তথ্যাবলী সম্পর্কে অবগত হতে পারবেন ইনশাআল্লাহ।





